Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৭২৭

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

মুহাম্মদ ইবনু মূসান্না ... শু’বা (রহঃ) থেকে ও কাসিম ইবনু যাকারিয়া (রহঃ) শায়বান থেকে এবং তারা উভয়ে ... উসমান ইবনু আবদুল্লাহ ইবনু মাওহাব (রহঃ) থেকে উপরোক্ত সনদ সুত্রে এ হাদীস বর্ণনা করেছেন। শায়বানের বর্ণনায় আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের কেউ কি তাকে গাধাটি আক্রমণ করার জন্য নির্দেশ দিয়েছে অথবা এর প্রতি ইঙ্গিত করেছে? আর শু’বার বর্ণনায় আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, 'তোমরা কি (শিকারের দিকে) ইঙ্গিত করেছিলে অথবা সাহায্য করেছিলে' অথবা 'শিকার করেছিলে', শু’বা বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 'সাহায্য করেছিলে' বলেছেন না'শিকার করেছিলে' বলেছেন, তা আমি জানি না।

ছবি বানান