মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৭৪২
তিনি বলেন, এক ব্যাক্তি ইবনু উমর (রাঃ) এর নিকট জিজ্ঞাসা করল, মুহরিম ব্যাক্তি কোন কোন জন্তু হত্যা করতে পারে? তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈকা সহধর্মিনী বলেছেন যে, তিনি হিংস্র কুকুর, ইদুর, বিচ্ছু, চিল, কাক ও সাপ হত্যা করার নির্দেশ দিতেন, এমনকি সালাতরত অবস্থায়ও।