Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৭৪৪

প্রায় ১ মিনিট · ৭০ শব্দ

হারুন ইবনু আবদুল্লাহ (রহঃ) ... ইবনু জুরায়জ (রহঃ) বলেন, আমি নাফি (রহঃ) এর নিকট জিজ্ঞাসা করলাম, আপনি ইবনু উমর (রাঃ) কে মুহরিম ব্যাক্তির জন্য কোন কোন প্রানী হত্যার বৈধতা ঘোষণা করতে শুনেছেন? নাফি (রহঃ) আমাকে বললেন, আবদুল্লাহ (রাঃ) বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, এমন পাঁচ প্রকারের প্রানী আছে, কোন ব্যাক্তি তা হত্যা করলে তার কোন গুনাহ হবে নাঃ কাক, চিল, বিচ্ছু, ইঁদুর ও হিংস্র কুকুর।

ছবি বানান