Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৭৫৪

প্রায় ২ মিনিট · ১৬৩ শব্দ

তিনি বলেন, আমি মসজিদে কা’ব ইবনু উজরা (রাঃ) এর নিকট বসলাম। অতঃপর আমি তাকে এই আয়াত 'ফিদয়া হিসেবে সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করতে হবে অথবা সা’দকা দিতে হবে অথবা কুরবানী করতে হবে।'সম্পর্কে জিজ্ঞাসা করলাম। কাব (রাঃ) বললেন, এটা আমার সম্পর্কে নাযিল হয়েছে। আমার মাথায় কিছু কষ্ট ছিল। আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে যাওয়া হল এবং তখন আমার মুখমণ্ডলে উকুন গড়িয়ে পড়ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা দেখছি এ পর্যায়ে যে তোমার কষ্ট পৌঁছে গেছে তা আমি চিন্তা করিনি। তুমি কি একটি বকরী সংগ্রহ করতে সক্ষম হবে? আমি বললাম, না। তখন এই আয়াত নাযিল হয়, “ফিদয়া হিসেবে সাওম পালন করতে হবে, সদকা করতে হবে অথবা কুরবানী করতে হবে।” নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন দিন সাওম পালন কর অথবা ছয়জন মিসকীনের প্রত্যেককে অর্ধ সা’ করে খাদ্য দান কর। কা’ব (রাঃ) বলেন, আয়াতটি বিশেষভাবে আমার প্রসঙ্গে নাযিল হয়েছে কিন্তু এর নির্দেশ সাধারণভাবে তোমাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য।

ছবি বানান