মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৭৬৩
তিনি বলেন, একদা এক ব্যাক্তি আরাফাতের ময়দানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উকুফরত ছিল। হঠাৎ সে তার বাহন থেকে নীচে পড়ে গেল। এতে তার ঘাড় মটকিয়ে গেল এবং সে মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তা অবহিত করা হলে তিনি বললেন, তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দাও, তার দুই কাপড় দিয়েই তাকে কাফন করাও, তাকে সুগন্ধি লাগিও না এবং তার মাথাও আবৃত কর না। আয়্যুব বলেন কারণ আল্লাহ তা আলা কিয়ামতের দিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন। আমর (রহঃ) বলেছেন, এ অবস্থায় উঠাবেন যে, সে তালবিয়া পড়ছে।