Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৭৭১

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

হারুন ইবনু আবদুল্লাহ (রহঃ) ... সাঈদ ইবনু জুবায়র (রহঃ) বলেন, ইবনু আব্বাস (রাঃ) বলেছেন, এক ব্যাক্তিকে তার বাহন নীচে ফেলে দিলে ঘাড় মটকে সে মারা যায়। সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদের আদেশ দিলেন যেন তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করায় এবং তার মুখমন্ডল খোলা রাখে। রাবী বলেন, আমার ধারণা তিনি বলেছেন এবং তার মাথাও। কারণ কিয়ামতের দিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় পুনরুত্থিত করা হবে।

ছবি বানান