Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৭৭৩

প্রায় ১ মিনিট · ৭৪ শব্দ

আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনুল আলা (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবায়র বিনত যুবায়র (রাঃ) এর নিকট গেলেন এবং তাকে বললেন, তুমি হাজ্জের (হজ্জ) ইচ্ছা পোষণ করেছ? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর কসম! কিন্তু আমি প্রায়ই অসুস্থ থাকি তখন তিনি তাকে বললেন, তুমি হাজ্জ (হজ্জ) কর এবং শর্ত রাখ ও বল, হে আল্লাহ! তুমি যেখানে আমাকে আটকিয়ে দেবে (সেখানে আমি ইহরাম খুলব)। তিনি মিকদাদ (রাঃ) এর স্ত্রী ছিলেন।

ছবি বানান