Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৭৭৬

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

যুবায়র ইবনু আবদিল মুত্তালিব কন্যা যুবাআহ (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, আমি একজন পিড়িত মহিলা এবং আমি হাজ্জের (হজ্জ) সংকল্প রাখি। আপনি আমাকে কি নির্দেশ দেন? তিনি বললেন, তুমি হাজ্জের (হজ্জ) ইহরাম বাধ এবং শর্ত কর যে, আল্লাহ! তুমি আমাকে যেখানে আটকিয়ে দেবে সেখানে আমি ইহরাম খুলব। রাবী বলেন, তিনি হাজ্জের (হজ্জ) অনুষ্ঠানাদি পালনে সক্ষম হয়েছিলেন।

ছবি বানান