মুসলিম শরীফ - হাদীস নং ২,৭৯১
আবূ আয়্যুব গায়লানী (রহঃ) ... হাম্মাদ (রহঃ) আবদুর রহমান হতে তিনি নিজ পিতা হতে এবং তিনি আয়িশা (রাঃ) হতে বর্ণনা করেন যে, আমরা হাজ্জের (হজ্জ) জন্য ইহরাম বাঁধলাম। আমরা যখন সারিফ নামক স্থানে পৌছলাম তখন আমি ঋতুমতী হলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন, আমি তখন কাঁদছিলাম ... অবশিষ্ট বর্ণনা (পুর্ববর্তী) মাজিশুনের হাদীসের অনুরূপ। তবে হাম্মাদের বর্ণনায় নিন্নোক্ত কথার উল্লেখ নাইঃ 'নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর (রাঃ), উমর (রাঃ) ও অন্যন্য স্বচ্ছল লোকদের সাথে (হাদী) কুরবানীর পশু ছিল, তাঁরা অগ্রসর হওয়ার প্রাক্কালে পূনরায় (হাজ্জের) ইহরাম বাঁধলেন।' তার বর্ণনায় আয়িশা (রাঃ) এর নিম্নোক্ত কথারও উল্লেখ নাইঃ 'আমি ছিলাম অল্প বয়স্কা এবং আমার উত্তমরুপে মনে আছে যে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমার মাথা বারংবার পালানের খুঁটির সাথে টক্কর খাচ্ছিল।