Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২৮

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

মুহাম্মাদ ইবনু বাককার আল বাসরী (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, আবদুল কায়স গোত্রের প্রতিনিধিদল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাযির হয়ে আরয করল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আল্লাহ আপনার জন্য আমাদের কুরবান করুন। আমাদের জন্য কোন ধরনের পাত্র ব্যবহারযোগ্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নাকীরে পান করবে না। তারা আরয করল, হে আল্লাহর নবী! আপনার জন্য আল্লাহ আমাদের কুরবান করুন। আপনি কি জানেন নাকীর কি? তিনি বললেন, হ্যাঁ, নাকীর এক ধরনের পাত্র যা খেজুর বৃক্ষমূল খোদাই করে তৈরি হয়। তিনি আরো বললেন, দুব্বা, হানতামেও তোমরা পান করবে না এবং তোমরা মুখবন্ধ পাত্র ব্যবহার করবে।

ছবি বানান