Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২৮০

প্রায় ১ মিনিট · ১৪০ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইবরাহীম (আলাইহিস সালাম) এর তূলনায় আমাদের মনে অধিক সন্দেহ জাগতে পারো তিনি বলেছিলেন, “হে আমার প্রতিপালক! কিভাবে আপনি মৃতকে জীবিত করেন, আমাকে দেখান। আল্লাহ বললেনঃ তবে কি তুমি বিশ্বাস কর নি? তিনি উত্তরে বললেন, কেন করব না? তবে তা কেবল আমার চিত্ত প্রশান্তির জন্য। (২ঃ ২৬০)। আল্লাহ তা’আলা লূত (আলাইহি ওয়াসাল্লাম) এর উপর রহমত বর্ষণ করুন, তিনি কোন শক্তিশালী জনগোষ্ঠীর আশ্রয় গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ইউসুফের দীর্ঘ কারাবরণের মত আমাকেও যদি কারাগারে অবস্থান করতে হতো, তবে আমি রাজদুতের- আহবানে সাড়া দিতাম। আবদুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনু আসমা আয যুবাঈ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) সুত্রেও ইউনুস ... যুহুরি (রহঃ) বর্ণিত হাদীসের অনুরুপ বর্ণিত হয়েছে। তবে মালিক (রহঃ) এর হাদিসে আছে, তা কেবল আমার চিত্ত প্রশান্তির জন্য। তারপর তিনি এ আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করেন।

ছবি বানান