Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৮০৪

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

তিনি উমরার ইহরাম বাঁধলেন, এরপর (মক্কায়) পৌছলেন এবং বায়তুল্লাহ তাওয়াফ না করতেই ঋতুমতী হলেন। এরপর তিনি হাজ্জের (হজ্জ) ইহরাম বাঁধলেন এবং এর যাবতীয় অনুষ্ঠান সম্পন্ন করলেন (তাওয়াফ ব্যতীত)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীনায় অগ্রসর হওসার দিন তাকে বললেন, তোমার (একবারের) তাওয়াফই তোমার হাজ্জ (হজ্জ) ও উমরা উভয়ের জন্য যথেষ্ট। কিন্তু তিনি তাতে তৃপ্ত হলেন না। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবদুর রহমানের সাথে তানঈম পাঠালেন। অতএব তিনি হাজ্জের (হজ্জ) পর (এখান থেকে) ইহরাম বেঁধে উমরা করলেন।

ছবি বানান