Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৮১০

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হাজ্জ (হজ্জ) উপলক্ষে আয়িশা (রাঃ) উমরার ইহরাম বাঁধলেন ...... অবশিষ্ট অংশ পূর্বোক্ত লায়স (রহঃ) এর হাদীসের অনুরূপ। তবে এই বর্ণনায় আরও আছে জাবির (রাঃ) বলেন, রাসুলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নমনীয় স্বভাবের। অতএব আয়িশা (রাঃ) যখনই কোন কিছু আবদার ধরতেন, তিনি সে আবদার রক্ষা করতেন। তিনি আয়িশা (রাঃ) কে আবদুর রহমানের সাথে পাঠালেন এবং তিনি তানঈম থেকে উমরার ইহরাম বাঁধলেন। (অধস্তন রাবী) মাতার (রহঃ) বলেন, আবূ যুবায়র (রহঃ) বলেছেনঃ আয়িশা যখনই হাজ্জ (হজ্জ) করতেন তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যেভাবে হাজ্জ (হজ্জ) করেছেন, তদনুরূপ করতেন।

ছবি বানান