মুসলিম শরীফ - হাদীস নং ২,৮১৮
তিনি বলেন, ইবনু আব্বাস (রাঃ) তামাত্তু হাজ্জ (হজ্জ) করার নির্দেশ দিতেন এবং ইবনু যুবায়র (রাঃ) তামাত্তু হজ্জ করতে নিষেধ করতেন। আমি বিষয়টি জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) এর সামনে পেশ করলাম। তিনি বললেন, এ ঘটনাটি আমার সামনেই ঘটেছে। আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তামাত্তু হাজ্জ (হজ্জ) করেছি। উমর (রাঃ) খলীফা নির্বাচিত হওয়ার পর বললেন, আল্লাহ তাআলা তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যে জিনিস ইচ্ছা এবং যে কারণে ইচ্ছা, হালাল করেন এবং কুরআন নাযিল হওয়া সমাপ্ত হয়েছে। অতএব তোমরা আল্লাহ পাকের উদ্দেশ্যে হাজ্জ (হজ্জ) ও উমরা সম্পাদন কর, যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন এবং যে সব নারীকে তোমরা মুত’আর মাধ্যমে বিবাহ করেছ, তাদের সঠিক বিবাহ বন্ধনে নিয়ে নাও। আমার নিকট মুত’আর শর্তে বিবাহকারী কোন পুরুষ লোক এলে আমি অবশ্যই তাকে রজম (প্রস্তরাঘাতে হত্যা) করব।