মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৮৩২
তিনি বলেন, আবদুল্লাহ ইবনু শাকীক (রহঃ) বলেছেন, উসমান (রাঃ) তামাত্তু হাজ্জ (হজ্জ) করতে নিষেধ করতেন। আর আলী (রাঃ) তামাত্তু হাজ্জ (হজ্জ) করার নির্দেশ দিতেন। অতএব উসমান (রাঃ) আলী (রাঃ) এর সঙ্গে কথা বললেন। অতঃপর আলী (রাঃ) বললেন, আপনি অবশ্যই জানেন, আমরা নিশ্চিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তামাত্তু হাজ্জ (হজ্জ) করেছি। উসমান (রাঃ) বললেন, হ্যাঁ; কিন্তু আমরা তখন আতঙ্কিত ছিলাম।