Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৮৩৪

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

তিনি বলেন, আলী (রাঃ) ও উসমান (রাঃ) ’উসফান’ নামক স্থানে একত্রে হলেন। উসমান (রাঃ) তামাত্তু ও উমরা করতে নিষেধ করতেন। আলী (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, আপনি তা নিষেধ করছেন- এতে আপনার উদ্দেশ্যে কি? উসমান (রাঃ) বললেন, আপনি আমাকে আপনার কথা থেকে রেহাই দিন। আলী (রাঃ) বললেন, আমি আপনাকে ছাড়তে পারি না। আলী (রাঃ) যখন এই অবস্থা দেখলেন, তিনি একত্রে হাজ্জ (হজ্জ) ও উমরা উভয়ের ইহরাম বাঁধলেন।

ছবি বানান