Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২৮৪

প্রায় ২ মিনিট · ১৯৭ শব্দ

তিনি বলেন, ইমাম শাবীর কাছে এসে জনৈক খুরাসানী ব্যাক্তিকে প্রশ্ন করতে দেখলাম। সে বলল, হে আবূ আমর! আমাদের অঞ্চলে কতিপয় খুরাসানীর মতামত হল, যে-ব্যাক্তি নিজের দাসীকে আযাদ করে দিয়ে তাকে বিয়ে করল, সে যেন নিজ কুরবানীর উটের উপর সাওয়ার হলো (অর্থাৎ তারা তা নিন্দনীয় কাজ মনে করে)। শা’বী উত্তরে বললেন, আমাকে আবূ বুরদা (রাঃ) তাঁর পিতার সুত্রে বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তিন ধরনের লোককে দ্বিগুন সাওয়াব দান করা হবে। (তারা হলঃ) (১) যে আহলে কিতাব তার নবীর প্রতি ঈমান এনেছে এবং পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে পেয়ে তার প্রতিও বিশ্বাস স্থাপন করেছে, তাঁকে সত্য বলে মেনে নিয়েছে এবং তাঁর অনুসরণ করেছে সে দ্বিগুন সাওয়াব পাবে। (২) যে দাস আল্লাহ তা’আলার হক আদায় করেছে এবং তার মালিকের হুকুমও আদায় করেছে, সেও দ্বিগুন সাওয়াব লাভ করবে। (৩) যে ব্যাক্তি তার দাসীকে উত্তম খাবার দিয়েছে, উত্তমরুপে আদব কায়দা শিখিয়েছে, তারপর তাকে আযাদ করে বিয়ে করেছে; সেও দ্বিগুন সাওয়াবের অধিকারী হবে। বর্ণনাকারী বলেন, এরপর শা’বী উক্ত খুরাসানীকে বললেন, কোন বিনিময় ছাড়াই তুমি এ হাদীস নিয়ে যাও; অথচ এর চেয়ে কম গুরুত্বপূর্ণ হাদীসের জন্যও এক সময় মদিনা পর্যন্ত লোকেরা সফর করত।

ছবি বানান