মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৮৬১
হাজ্জাজ যে বছর ইবনু যুবায়র (রাঃ) এর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হল ঐ বছর ইবনু উমর (রাঃ) হাজ্জের (হজ্জ) সংকল্প করলেন। অবশিষ্ট বর্ণনা পূর্বোক্ত হাদীসের অনুরূপ। এই সুত্রে হাদীসের শেষাংশে উল্লেখ আছে যে, তিনি বলতেন, যে ব্যাক্তি হাজ্জ (হজ্জ) ও উমরার জন্য একত্রে ইহরাম বাঁধল, তার জন্য এক তাওয়াফই (সাত চক্কর) যথেষ্ট এবং উভয়ের অনুষ্ঠান সমাপ্ত না করা পর্যন্ত ইহরাম খুলবে না।