মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৮৬৫
তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একত্রে হাজ্জ (হজ্জ) ও উমরার তালবিয়া পাঠ করতে শুনেছি। বাকর বলেন, আমি এই হাদীস ইবনু উমর (রাঃ) এর কাছে বর্ণনা করলে তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জের (হজ্জ) তালবিয়া পাঠ করেছেন। অতঃপর আমি আনাস (রাঃ) এর সাথে সাক্ষাত করে তার কাছে ইবনু উমর (রাঃ) এর বক্তব্য উল্লেখ করি। তখন আনাস (রাঃ) বললেন, তোমরা আমাদেরকেও শিশুই মনে কর। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে হাজ্জ (হজ্জ) ও উমরার তালবিয়া পাঠ করতে শুনেছি।