Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৮৬৭

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ... ওয়াবারা (রহঃ) বলেন, আমি ইবনু উমর (রাঃ) এর নিকট বসা ছিলাম। তখন এক ব্যাক্তি তার নিকট এসে জিজ্ঞাসা করল, আল-মাওকিফ (আরাফাত) এ যাওয়ার পূর্বে বায়তুল্লাহ তাওয়াফ করা আমার জন্য সঠিক হরে কি? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, কিন্তু ইবনু আব্বাস (রাঃ) বলেন, তুমি বায়তুল্লাহ তাওয়াফ কর না যে পর্যন্ত না মাওকিফে আস। ইবনু উমর (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জ (হজ্জ) করেছেন এবং মাওকিফে যাওয়ার পূর্বেই বায়তুল্লাহ তাওয়াফ করেছেন। অতএব তুমি যদি সত্যবাদী হও তবে বল, তোমার কাছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথামত আমল করা উচিত, না ইবনু আব্বাস (রাঃ)-এর কথা মত?

ছবি বানান