মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৮৭৭
উবায়দুল্লাহ ইবনু মু’আয (রহঃ) ... মুসলিম কুররী (রহঃ) ইবনু আব্বাস (রাঃ) কে বলতে শুনেছেন, তিনি উমরার ইহরাম বাধলেন এবং তাঁর সাহাবীগণ হাজ্জের (হজ্জ) ইহরাম বাঁধলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীদের মধ্যে যাদের সাথে কুরবানীর পশু ছিল, তারা ইহরাম খোলেননি অন্যরা (তাওয়াফ ও সাঈর পর) ইহরাম মুক্ত হয়ে গেলেন। যারা সাথে কুরবানীর পশু এনেছিলেন, তালহা (রাঃ) তাদের অন্তর্ভুক্ত ছিলেন। অতএব তিনিও ইহরাম খোলেননি।