Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৮৭৯

প্রায় ১ মিনিট · ১২০ শব্দ

তিনি বলেনঃ জাহেলী যুগে লোকেরা হাজ্জের (হজ্জ) মাসসমূহে উমরা পালন করাকে পৃথিবীর বুকে সর্বাপেক্ষা বড় অপরাধ মনে করত এবং মুহাররম মাসকে সফর মাস হিসেবে গণনা করত। তারা বলত, যখন উটের পিঠ ভালো হয়ে যাবে, হাজীদের পদচিহ্ন লুপ্ত হয়ে যারে এবং সফর মাস অতিবাহিত হয়ে যাবে, তখন যে ব্যাক্তি উমরা করতে চায়, তার জন্য তা করা জায়েয হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগণ হাজ্জের (হজ্জ) ইহরাম বেঁধে যিলহাজ্জের (হজ্জ) চার তারিখে মক্কায় পৌঁছলে তিনি তাদের হাজ্জের (হজ্জ) ইহরামকে উমরার ইহরামে পরিণত করার নির্দেশ দেন। কিন্তু এই নির্দেশ তাদের কাছে গুরুতর কাজ বলে মনে হল। অতএব তারা বললেনঃ হে আল্লাহর রাসুল! কি রকমের হালাল হব? তিনি বললেন, সব রকমের হালাল।

ছবি বানান