মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৮৮১
ইবরাহীম ইবনু দীনার, রাওহ থেকে আবূ দাঊদ মুবারকী আবু শিহাব থেকে ও মুহাম্মাদ ইবনু মূসান্না ইয়াহইয়া ইবন কাসীর থেকে এবং তারা সকলে শুবা (রহঃ) থেকে। এই সুত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। রাওহ ও ইয়াহইয়া ইবনু কাসীর (রহঃ) এর বর্ণনায় নাসর (রহঃ) এর অনুরূপ কথা আছেঃ 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জের (হজ্জ) ইহরাম বাঁধলেন।' আবূ শিহাব (রহঃ) এর বর্ণনায় আছে “আমরা হাজ্জের (হজ্জ) ইহরাম বেঁধে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে রওনা হলাম।” তাদের সকলের বর্ণনায় আছেঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-বাতহা নামক স্থানে ফজরের সালাত আদায় করলেন। কিন্তু আল জাহযামী (রহঃ) এর বর্ণনায় এ কথার উল্লেখ নাই।