Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৮৮৫

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

মুহাম্মাদ ইবনু মূসান্না ও ইবনু বাশশার (রহঃ) ... আবূ যামরা যুবাঈ (রহঃ) বলেন, আমি তামাত্তু হাজ্জ (হজ্জ) করলাম। কতিপয় লোক আমাকে তা করতে নিষেধ করল। আমি ইবনু আব্বাস (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি আমাকে তা করার নির্দেশ দিলেন। এরপর আমি বায়তূল্লাহ শরীফে আসলাম এবং ঘূমালাম। স্বপ্নে আমার কাছে এক ব্যাক্তি এসে বলল, উমরাও কবুল হয়েছে এবং হাজ্জ (হজ্জ)ও কবুল হয়েছে। আমি ইবনু আব্বাস (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে তাকে এ স্বপ্নের কথা বললাম। তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার! এতো আবূল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত।

ছবি বানান