Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৮৮৮

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

তিনি বলেন, আমি আবূ হাসসান আ’রাজ কে বলতে শুনেছি, আল হুযায়ম গোত্রের এক ব্যাক্তি ইবনু আব্বাস (রাঃ) কে বলল, আপনি এ কি ফাতওয়া দিচ্ছেন যা নিয়ে লোকেরা জটিলতায় পড়েছে? (তা এই) যে ব্যাক্তি বায়তুল্লাহ এর তাওয়াফ করবে, সে ইহরামমুক্ত হতে পারবে। ইবনু আব্বাস (রাঃ) বললেন, এটা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত, তা তোমাদের মনপূত হোক বা না হোক।

ছবি বানান