মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৮৯০
ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... আতা (রহঃ) বলেন, ইবনু আব্বাস (রাঃ) বলতেন, যে ব্যাক্তি (মক্কায় পৌছে) বায়তুল্লাহ এর তাওয়াফ করল, সে ইহরাম মুক্ত হয়ে গেল- চাই সে হাজ্জ (হজ্জ) পালনকারী হোক অথবা অন্য কিছু (উমরা) পালনকারী। আমি (ইবনু জুরায়জ) আতাকে জিজ্ঞাসা করলাম, তিনি কিসের ভিত্তিতে একথা বলেন? তিনি বললেন, আল্লাহর কালামের ভিত্তিতেঃ 'অতঃপর এগুলোর কুরবানীর স্থান মর্যাদাবান ঘরের নিকট' (সূরা হাজ্জঃ ৩৩)। আমি বললাম, তা তো আরাফাত থেকে ফিরার পর। তিনি বললেন, ইবনু আব্বাস (রাঃ) বলতেন, (কুরবানীর স্থান সম্মানিত ঘরের নিকট) তা আরাফাতে উকূফের পর হোক অথবা পূর্বে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কার্যক্রম থেকে প্রমাণ গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বিদায় হাজ্জের (হজ্জ) সময়ে ইহরাম খোলার নির্দেশ দেন।