মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৯০০
সাঈদ ইবনু মানসুর, আমরুন-নাকিদ ও যুহায়র ইবনু হারব (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! মরিয়ম পূত্র ঈসা (আলাইহিস সালাম) নিশ্চিত রাওহা উপত্যকায় হাজ্জ (হজ্জ) অথবা উমরা অথবা উভযের তালবিয়া পাঠ করবেন।