মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৯০৩
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারবার উমরা করেছেন এবং হাজ্জের (হজ্জ) সাথের উমরা ব্যতীত সকল উমরাই যুল-কা’দায় করেন। (১) হুদায়বিয়া থেকে বা হুদায়বিয়ার সময়ের উমরা যুল-কা’দা মাসে, (২) পরবর্তী বছরের উমরা যুল-কা’দা মাসে, (৩) জিরানা থেকে কৃত উমরা, যেখানে হুনায়নের গনীমতের সম্পদ বণ্টন করা হয়েছিল, সে উমরা যুল-কা’দা মাসে এবং (৪) আর একটি উমরা যা হাজ্জের (হজ্জ) সাথে করেন।