মুসলিম শরীফ - হাদীস নং ২,৯০৬
হারুন ইবনু আবদুল্লাহ (রহঃ) ... উরওয়া ইবনু যুবায়র (রহঃ) বলেন, আমি ও ইবনু উমর (রাঃ) আয়িশা (রাঃ) এর ঘরের দেয়ালে ঠেস দিয়ে বসা ছিলাম। তখন আমরা মিসওয়াক দিয়ে তার দাঁত মাজার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। রাবী বলেন, আমি বললাম, হে আবূ আবদুর রহমান ইবনু উমর)! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রজব মাসে উমরা করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আমি (উরওয়া) বললাম, হে আম্মা, আপনি কি শুনতে পাচ্ছেন আবূ আব্দুর রহমান কি বলছেন? তিনি বললেনঃ সে কি বলছে? আমি বললাম, তিনি বলছেন, নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে উমরা করেছেন। তিনি বললেন, আল্লাহ তাআলা আবূ আবদুর রহমানকে ক্ষমা করুন। আমার জীবনের শপথ, তিনি রজব মাসে কখনও উমরা করেননি। আর তিনি যখনই উমরা করেছেন, অবশ্যই আবূ আবদুর রহমান তাঁর সঙ্গে ছিল। রাবী বলেন, ইবনু উমর (রাঃ) কথাগুলো শুনছিলেন, কিন্তু তিনি হ্যাঁ-ও বলেননি এবং না-ও বলেননি, বরং নীরব ছিলেন।