Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২৯১

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তোমরা কতই না ধন্য হবে, যে সময়ে ইবনু মারইয়াম (আলাইহিস সালাম) অবতীর্ণ হবেন এবং তোমাদেরই একজন তোমাদের নেতৃত্ব প্রদান করবেন। ওয়ালীদ বলেন, আমি ইবনু আবূ যিবকে জিজ্ঞেস করলাম, আওযায়ী ... আবূ হুরায়রা (রাঃ) এ সুত্রে আমাদেরকেإِمَامُكُمْ مِنْكُمْ শব্দে হাদীস বর্ণনা করছেন। তদুত্তরে তিনি বললেন,إِمَامُكُمْ مِنْكُمْ কথাটির মর্ম জানো কি? আমি বললাম, বলুন। তিনি বললেন, অর্থাৎ তোমাদের প্রতিপালক প্রেরিত কিতাব ও তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসৃত আদর্শ অবলম্বনে তিনি তোমাদের নেতৃত্ব প্রদান করবেন।

ছবি বানান