মু
মুসলিম শরীফ - হাদীস নং ২৯৫
আবূ বকর ইবনু আবূ শায়বা, যুহায়র ইবনু হারব ও আবূ কুরায়ব (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি বিষয় প্রকাশিত হলে ইতিপূর্বে বে ঈমান আনে নাই বা ঈমান অনুযায়ী নেক কাজ করে নাই, সে সময়ে ঈমান আনায় তার কোন উপকার হবে না, (সে তিনটি বিষয় হল) ১. পশ্চিামাকাশে সূর্যোদয় ২. দাজ্জাল ও ৩. দাব্বাতূল আরদ।