মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৯৫৯
কুতায়বা ইবনু সাঈদ ও ইবনু রুমহ (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে তার ভাই ফযল ইবনু আব্বাস। (রাঃ) সুত্রে বর্ণিত। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাহনে তাঁর সফরসঙ্গী ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে সন্ধ্যাবেলা এবং মুযদালিফায় ভোর বেলা লোকদের উদ্দেশ্যে বললেন, যখন তারা অগ্রসর হচ্ছিল- 'তোমরা ধীরে-সুস্থে অগ্রসর হও।' তিনিও নিজ উষ্ট্রীর গতি শ্লথ করে অগ্রসর হচ্ছিলেন এবং এভাবে মুহাস্সির পৌঁছলেন- যা মিনার অন্তর্গত। তিনি (এখানে) বললেন, তোমরা নুড়ি পাথর তুলে নাও যা জামরায় নিক্ষেপ করা হয়। রাবী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামরায় পাথর নিক্ষেপ পর্যন্ত অবিরত তালবিয়া পাঠ করতে থাকলেন।