মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৯৬২
আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) মুযদালিফা রওয়ানার প্রাক্কালে তালবিয়া পাঠ করলেন। বলা হল, এ সম্ভবত বেদুঈন (হজ্জের অনুষ্ঠানাদি সঠিকভাবে জানে না)। আবদুল্লাহ (রাঃ) বললেন, লোকেরা কি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূন্নাত) ভূলে গেছে, না পথভ্রষ্ট হয়েছে! যার উপর সূরা বাকারা নাযিল হয়েছে, তাকে আমি এই স্থানে বলতে শুনেছিঃ লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা।”