মু
মুসলিম শরীফ - হাদীস নং ২,৯৬৫
আহমদ ইবনু হাম্বল, মুহাম্মদ ইবনু মুসান্না ও সাঈদ ইবনু ইয়াহইয়া উমাবী (রহঃ) ... আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা সকালবেলা যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিনা থেকে আরাফাতের দিকে রওনা হলাম তখন আমাদের মধ্যে কতক ছিল তালবিয়া পাঠকারী এবং কতক ছিল তাকবীর পাঠকারী।