Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ২,৯৬৯

প্রায় ১ মিনিট · ১১৩ শব্দ

তিনি তাকে বলতে শুনেছেন, রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত থেকে প্রত্যাবর্তন করলেন, পাহাড়ের সরু পথের নিকট পৌঁছে বাহন থেকে নেমে পেশাব করলেন, এরপর হালকা উযু করলেন, পূর্ণ উযু নয়। আমি তাঁকে বললাম, সালাতের ওয়াক্ত হয়ে গেছে। তিনি বললেন, সামনে এগিয়ে সালাত আদায় করব। এরপর তিনি সওয়ারীতে আরোহণ করলেন, মুযদালিফায় পৌঁছে পূর্ণাঙ্গ উযু করলেন। এরপর সালাতের ইকামত দেওয়া হল এবং (এখানে) মাগরিবের সালাত আদায় করলেন। অতঃপর প্রত্যেকে নিজ নিজ উট বসাল (বিশ্রামের জন্য), এরপর ইশার সালাতের ইকামত দেওয়া হল এবং ইশার সালাত আদায় করলেন। এই দুই সালাতে মধ্যে তিনি অন্য কোন সালাত আদায় করেননি।

ছবি বানান