মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,০০০
তিনি বলেন যে, আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) তার সাথের দুর্বল লোকদেরকে মূযদালিফার নিকটবর্তী স্থান মাশ’আরুল হারামে রাতে অবস্থানের জন্য আগেভাগেই পাঠিয়ে দিতেন। অতএব তারা রাতের বেলা যতক্ষন ইচ্ছা আল্লাহর যিকির করত। ইমামের অবস্থান ও ফিরে আসার পুর্বেই তারা (এখান থেকে) রওনা হতো। অতএব তাদের মধ্যে কেউ ফজরের সালাতের সময় মিনায় পৌছত এবং কেউ ফজরের সালাতের পরে। তারা এখানে পৌঁছে জামরায় পাথর নিক্ষেপ করত। ইবনু উমর (রাঃ) বলতেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ও বৃদ্ধদের এই অনুমতি প্রদান করেছেন।