Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,০০৯

প্রায় ১ মিনিট · ৮৩ শব্দ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিদায় হাজ্জ (হজ্জ) করেছি। আমি উসামা ও বিলালকে দেখেছি যে, তাদের একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উষ্ট্রীর লাগাম ধরে আছেন এবং অপরজন কাপড় দিয়ে তাকে রৌদ্র তাপ থেকে ছায়া দান করছেন। এমতাবস্হায় তিনি জামরায় কাঁকর নিক্ষেপ করেন। ইমাম মুসলিম বলেন, আবূ আবদুর রহীমের নাম খালিদ ইবনু আবূ ইয়াযীদ যিনি মুহাম্মদ ইবনু সালামার মামা ওয়াকী এবং হাজ্জাজ আওয়ার তার থেকে হাদীস বর্ণনা করেন।

ছবি বানান