মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,০১৮
আবূ বকর ইবনু আবূ শায়বা, যুহায়র ইবনু হারব, ইবনু নুমায়র ও আবূ কুরায়ব (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আল্লাহ! মাথা মুন্ডনকারীদের ক্ষমা করুন। তারা বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! চুল ছোটকারীদের? তিনি বললেনঃ হে আল্লাহ! মাথা মুন্ডনকারীদের ক্ষমা করুন। তারা বললেন, ইয়া রাসুলাল্লাহ! চুল ছোটকারীদেরও। তিনি বললেনঃ হে আল্লাহ! মাথা মুন্ডনকারীদের গুনাহ মাফ করুন। তারা বললেন, হে আল্লাহর রাসুল! চুল ছোটকারীদেরও। তিনি বললেনঃ চুল ছোটকারীদেরও (গুনাহ ক্ষমা করুন)।