Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,০২৩

প্রায় ১ মিনিট · ১২২ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা, ইবনু নুমায়র ও আবূ কুরায়ব (রহঃ) ... হিশাম (রহঃ) থেকে এই সুত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। আবূ বকর (রহঃ) তাঁর বর্ণনায় উল্লেখ করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা দিয়ে ক্ষৌরকারকে মাথার ডান পাশ থেকে শুরু করতে বললেন। তারপর তিনি কাছের লোকেদের মধ্যে তার চুল বণ্টন করলেন। রাবী বলেন, তারপর তিনি ক্ষৌরকারকে মাথার বাম পাশের চুল কাটার ইঙ্গিত করলেন। সে তা মুণ্ডন করল। এই চুলগুলো তিনি উম্মু সুলায়ম (রাঃ) কে দান করলেন। আর আবূ কুরায়বের বর্ণনায় আছেঃ ক্ষৌরকারক ডান পাশ থেকে ক্ষৌরকার্য শুরু করল। তিনি লোকদের একটি-দু’টি করে চুল বণ্টন করলেন। তারপর বাঁ পাশের প্রতি ইশারা করলেন সে তার অনুরূপ করল। তারপর তিনি বললেনঃ আবূ তালহা এখানে আছে? তিনি এবারের চুলগুলো তাকে দান করলেন।

ছবি বানান