Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,০২৫

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

ইবনু আবূ উমর (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) বলেন, তিনি জামরায় পাথর নিক্ষেপ করলেন। তারপর কুরবানী করলেন, তারপর মাথা কামালেন- তিনি ক্ষৌরকারের প্রতি মাথার ডানপার্শ্ব এগিয়ে দিলেন এবং সে তা চেঁছে দিল। তারপর তিনি আবূ তালহা আনসারী (রাঃ) কে ডাকলেন এবং তাকে (নিজের) চুল দান করলেন। অতঃপর তিনি মাথার বামপাশ এগিয়ে দিলেন এবং বললেনঃ কামিয়ে দাও। সে তা কমিয়ে দিল। তিনি চুলগুলো আবূ তালহা (রাঃ) কে দিয়ে বললেনঃ এগুলো লোকদের মধ্যে বন্টন কর।

ছবি বানান