মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩০৪
আবদুল মালিক ইবনু শু’আইব ইবনু লাইস (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেনঃ তারপর কিছুদিন যাবত আমার প্রতি ওহীর অবতরণ বন্ধ ছিল। পরে একদিন আমি পথ চলছিলাম...। এরপর রাবী ইউনূস বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে উকায়লخشيت এর স্থলেفَجُثِثْتُ مِنْهُ فَرَقًا حَتَّى هَوَيْتُ إِلَى الأَرْضِ (তাকে দেখে আমি প্রচণ্ড ভয় পেলাম, এমনকি আমি মাটিতে পড়ে গেলাম) বর্ণনা করেছেন। তিনি আরো বলেন তিনি বর্ণনা করেছেন ثُمَّ حَمِيَ الْوَحْىُ بَعْدُ وَتَتَابَعَ (অতঃপর অহী নিয়মিত হয়ে গেল ও ক্রমাগত নাযিল হতে থাকল)