মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,০৫৮
তিনি বলেন, হাজ্জ (হজ্জ) ও উমরা পালনকালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাতজনে মিলে একটি উট কুরবানী করেছি। এক ব্যক্তি জাবির (রাঃ) কে জিজ্ঞাসা করল, জাযূরে যে কজন শরীক হতে পারে বাদানাতেও কি অনুরূপ শরীক হওয়া যায়? তখন তিনি বললেন, উভয় তো একই। জাবির (রাঃ) হুদায়বিয়ায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা ঐদিন ৭০ টি উট কুরবানী করেছি। প্রতিটি উটেই ৭ জন শরীক ছিলাম।