Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,০৯২

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

কুতায়বা ইবনু সাঈদ ও মুহাম্মদ ইবনু রুমহ (রহঃ) লায়স থেকে তিনি ইবন শিহাব থেকে এবং তিনি আবূ সালমা ও উরওয়া (রহঃ) থেকে বর্ণনা করেন যে, আয়িশা (রাঃ) বলেন, সাফিয়্যা বিনত হুওয়াই (রাঃ) তাওয়াফে ইফাযা করার পর হায়যগ্রস্ত হয়ে পড়েন। আয়িশা (রাঃ) আরও বলেন, আমি তার হায়যের কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উল্লেখ করলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে কি আমাদেরকে আটকিয়ে রাখবে? আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! সে তাওয়াফে ইফাযা করার পর হায়যগ্রস্ত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সে রওনা হতে পারে।

ছবি বানান