মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,১০৪
তিনি কা’বা শরীফের নিকটে পৌঁছলেন। ইতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল ও উসামা (রাঃ) কা’বার অভ্যন্তরে প্রবেশ করেন। উসমান ইবনু তালহা (রাঃ) দরজা বন্ধ করে দিলেন। তারা কিছু সময় কাবার অভ্যন্তরে অবস্থান করলেন। অতঃপর দরজা খোলা হল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলেন। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম এবং বায়তুল্লাহর অভ্যন্তরে প্রবেশ করে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সালাত আদায় করেছেন? তারা বললেন, এখানে। ইবনু উমর (রাঃ) বলেন, তিনি কত রাকআত সালাত আদায় করেছেন তা আমি তাদের নিকট জিজ্ঞাসা করতে ভুলে গেছি।