মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,১০৬
তিনি (আবদুল্লাহ) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামা ইবনু যায়দ, বিলাল ও উসমান ইবনু তালহা (রাঃ) কে কা’বার অভ্যন্তরে প্রবেশ করতে দেখলাম। তাদের সঙ্গে আর কেউ প্রবেশ করেনি। অতঃপর দরজ বন্ধ করে দেয়া হল। আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বলেন, বিলাল অথবা উসমান ইবনু তালহা (রাঃ) আমাকে অবহিত করলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কেন্দ্রস্থলে ইয়ামানী দুই স্তম্ভের মাঝখানে দাঁড়িয়ে সালাত আদায় করলেন।