মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,১১০
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তোমার জাতির লোকদের কুফরি পরিত্যাগের যুগটি নিকটবর্তী না হলে আমি কাবাঘর ভেঙ্গে তা ইবরাহীম (আলাইহিস সালাম) এর ভিতের উপর পুনর্নিমাণ করতাম। কারণ কুরায়শগণ কা’বাঘর নির্মানের সময় এর আয়তন ছোট করে দিয়েছে। আর তার পেছনে একটি দরজা স্থাপন করতাম।