মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,১১২
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি দেখনি যে, তোমার গোত্রের লোকেরা কা’বাঘর নির্মাণের সময় তা ইবরাহীম (আলাইহিস সালাম) এর ভিত্তিগুলোর চেয়ে ছোট করে দেয়? আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি কি তা ইবরাহীম (আলাইহিস সালাম) এর ভিতের উপর পুনর্নির্মাণ করতে চান? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা কওমের কুফরী পরিত্যাগের যুগটি যদি নিকটতর না হতো (তরে তাই করতাম)। আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বলেন, যদিও বা আয়িশা (রাঃ) তারাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে শুনে থাকেন। তবে আমি মনে করিরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজর (হাতীম) সংলগ্ন রুকন দুটি স্পর্শ করা কেবল এ কারনেই পরিত্যাগ করেছেন যে, বায়তুল্লাহ ইবরাহীম (আলাইহিস সালাম) এর গোটা ভিতের উপর পুননির্মিত হয়নি।