Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৩,১১৪

প্রায় ১ মিনিট · ৭৯ শব্দ

মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ... সাঈদ ইবনু মীনাআ (রহঃ) বলেন, আমি আবদুল্লাহ ইবনু যুবায়র (রাঃ) কে বলতে শুনেছিঃ আমার খালা আয়িশা (রাঃ) আমাকে বলেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আয়েশা! তোমার সম্প্রদায়ের লোকেরা নিকট অতীতে শিরক পরিত্যাগ না করলে আমি কাবাঘর ভেঙ্গে এর ভিত ভূমির সমতলে স্থাপন করতাম। এর দুটি দরজা করতাম- একটি পূর্বদিকে, অপরটি পশ্চিমদিকে এবং আল-হিজার (হাতীম) এর ছয় গজ স্থান কা’বার অন্তর্ভুক্ত করতাম। কেননা কুরায়শরা কা’বা ঘর নির্মাণকালে এর ভিত ছোট করে দেয়।

ছবি বানান