মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,১১৮
আবদুল মালিক ইবনু মারওয়ান বায়তুল্লাহ তাওয়াফকালে বলে উঠলেন, আল্লাহ ইবনু যুবারকে ধ্বংস করুন- যেহেতু সে উম্মুল মুমিনীন (আয়িশা)-এর উপর মিথ্যা আরোপ করেছে যে, সে তাকে নাকি বলতে শুনেছে, “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আয়িশা! তোমার সম্প্রদায় যদি নিকট অতীতে কুফুরি পরিত্যাগকারী না হতো তবে আমি কা-বাঘর ভেঙ্গে তাতে হাতীমের অংশ যুক্ত করে দিতাম। কারণ তোমার সম্প্রদায় কা’বার আয়তন ছোট করে দিয়েছে।” (আব্দুল মালিকের এই কথার উপর) হারিস ইবনু আবদুল্লাহ ইবনু আবূ রবীআ বলল, হে আমীরুল মুমিনীন! এই কথা আর বলবেন না। কারণ আমি নিজে উম্মুল মুমিনীন (আয়িশা) কে একথা বলতে শুনেছি। অতঃপর আবদুল মালিক বললেন, কাবাঘর ভাঙ্গার পুর্বে যদি আমি তা শুনতে পেতাম, তাহলে ইবনু যুবায়য়ের ভিতের উপরই তা অটুট রাখতাম।