মু
মুসলিম শরীফ - হাদীস নং ৩,১২১
তিনি বলেন, ফযল ইবনু আব্বাস (রাঃ) সওয়ারীতে রাসুলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে উপবিষ্ট ছিলেন। এমতাবস্থায় খাসআম গোত্রের এক মহিলা তাঁর নিকট মাসআলা জিজ্ঞাসা করতে আসলো। ফযলও তার দিকে তাকাচ্ছিল এবং মহিলাটিও ফযলের দিকে তাকাচ্ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফযল (রাঃ) এর মুখমণ্ডল অন্যদিকে ঘুরিয়ে দিলেন। মহিলাটি বলল, হে আল্লাহর রাসুল! আল্লাহ তাঁর বান্দাদের উপর যে হাজ্জ (হজ্জ) ফরয করেছেন তা আমার বৃদ্ধ পিতার উপরও ফরয হয়েছে, কিন্তু তিনি বাহনের উপর অবস্থান করতে অক্ষম। আমি কি তার পক্ষ থেকে হাজ্জ (হজ্জ) করতে পারি? তিনি বললেনঃ হ্যাঁ। এটা বিদায় হজ্জের সময়কার ঘটনা।